শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলা শহরের চৌমুহনা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক ক্ষমা প্রার্থনা প্রত্যাখ্যান করেন। তারা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি, অনুভূতি ও মর্যাদার প্রতি অবহেলা করে দেওয়া এই ক্ষমা প্রার্থনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি প্রকৃত অর্থে দায় স্বীকারের প্রতিফলন নয় বরং শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের প্রতারণা।বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, শিক্ষা ব্যবস্থার মর্যাদা রক্ষা এবং সাম্প্রতিক বিতর্কের নৈতিক দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা ‘আমাদের এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।শ্রীমঙ্গল সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।/