আজ বাংলাদেশের জন্য টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াই। টস হেরে এই ম্যাচে আগে ব্যাটিং করবে টাইগাররা।
বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ ৩২ রানে হেরে সিরিজে পিছিয়ে আছে সফরকারীরা।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট, ওয়ানডে সিরিজের পর প্রথম টি-টোয়েন্টিতেও হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের সামনে হাতছানি প্রথমবার বাংলাদেশকে পরপর টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টিতে সিরিজ হারানোর।
এসকেডি/আইএইচএস/








