রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তামিলনাড়ু সরকার। নতুন এক নির্দেশনায় সরকারি স্কুলের শ্রেণিকক্ষে রাজনৈতিক দলের কর্মী-সমর্থক এবং বেসরকারি ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষা গ্রহণের স্থান, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্র নয় বলেই স্পষ্টভাবে জানিয়েছে বিজয় সরকার। সোমবার ইন্ডিয়া টুডে জানায়, স্কুল শিক্ষামন্ত্রী রাজ মোহনের জারি করা সার্কুলারে বলা হয়েছে, কেবল সরকারি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণকারী নির্বাচিত জনপ্রতিনিধিদেরই স্কুল ও শ্রেণিকক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হবে।