আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে ১-০ গোলে এগিয়ে ছিল ইংল্যান্ড। এরপরই টমাস টুখেল ডিফেন্সিভ মুডে চলে যান। তার এই স্ট্র্যাটেজির কারণেই ইংলিশরা হেরেছে, মনে করছেন দেশটির সাবেক ফুটবলাররা।

তবে থমাস টুখেলের ওপরই আস্থা রাখছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। আগামী ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত তাকে দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর ভবিষ্যৎ নিয়ে জল্পনা থাকলেও টুখেল নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। টুখেল বলেন, ‘আমি থাকছি এবং প্রধান কোচ হিসেবে কাজ চালিয়ে যাব। আমার চুক্তি ২০২৮ সালের জুলাই পর্যন্ত। এই মুহূর্তে বিষয়টি নিয়ে ভাবা কঠিন হলেও আমি ইংল্যান্ডের সঙ্গে আমার কাজ চালিয়ে যেতে চাই।’

এখন ইংল্যান্ডের লক্ষ্য হবে টুখেলের নেতৃত্বে ২০২৮ ইউরোতে শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলা।

এমএমআর