যমুনা নদীর পানি বাড়ায় তীব্র স্রোতে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের সাখারিয়া এলাকায় ভাঙন শুরু হয়েছে। এতে ঝুঁকিতে রয়েছে নদীরক্ষা বাঁধ, ভূঞাপুর-তারাকান্দি সড়ক, বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান।

রোববার (১৯ জুলাই) বিকেল থেকে গোপালপুর উপজেলার সাখারিয়া যমুনা নদীর ২৫ মিটার অংশে ভাঙন শুরু হয়। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে যানবাহনগুলো বিভিন্ন জায়গা দিয়ে চলাচল করায় ভোগান্তি বেড়েছে। তবে জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের চেষ্টা করছে জেলা পানি উন্নয়ন বোর্ড।

আরও পড়ুন

পিরোজপুরে নদীভাঙনে বিলীন বসতভিটা, আতঙ্কে হাজারো পরিবার

সরেজমিন দেখা গেছে, নদীর স্রোত কমাতে সড়কের পাশে গাছের বড় বড় গুঁড়ি নদীতে ফেলা হচ্ছে।

টাঙ্গাইল-তারাকান্দি সড়কে ভাঙন, যানবাহন চলাচল বন্ধ

স্থানীয়রা জানান, মাসখানেক ধরে ভাঙন শুরু হয়েছে। প্রথমেই ভাঙনরোধে ব্যবস্থা নেওয়া হলে এমন পরিস্থিতি হতো না। সড়কটি ভেঙে গেলে যোগাযোগ বন্ধসহ ক্ষতিগ্রস্ত হবে হাজারও পরিবার।

টাঙ্গাইল-তারাকান্দি সড়কে ভাঙন, যানবাহন চলাচল বন্ধ

স্থানীয় শিক্ষিকা ময়না বেগম বলেন, ‌‘কার্যকর নদী শাসনের ব্যবস্থা না হলে ভবিষ্যতে যমুনা নদীর প্রবাহে বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। একটি স্থায়ী বাঁধের ব্যবস্থা হলে সড়ক ও নদীপাড়ের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।’

আরও পড়ুন

৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!

টাঙ্গাইল-তারাকান্দি সড়কে ভাঙন, যানবাহন চলাচল বন্ধ

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন বলেন, ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ চলছে।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/এএসএম