টাঙ্গাইলে গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছানোয়ার হোসেন (৩৫) নামে যুবক নিহত হয়েছে। এ ঘটনায় রোববার রাতেই পিতা, পুত্র ও বোন জামাইকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত ছানোয়ার হোসেন সদরের কৃষ্ণপুর নতুন পাড়া গ্রামের আবু হানিফের ছেলে। গ্রেফতাররা হলো- ওই গ্রামের নাছির আহমেদ বাবু, সোনা মিয়া ও মতিয়ার। জানা যায়, রোববার সন্ধ্যায় নিজের গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া বাধে। একপর্যায়ে তাদের হামলায় ছানোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ছানোয়ারের ভাই আব্দুল মজিদ মামলা করেন। ওসি রুহুল আমিন বলেন, আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
