ময়মনসিংহের ত্রিশালে ৪৩ পিস ইয়াবাসহ হাবিবুর রহমান (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বিয়ারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ারা গ্রামে জনৈক খোকন মাস্টারের নির্মাণাধীন ভবনের পাশে অভিযান চালায় ত্রিশাল থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির কোঁচায় পলিথিনে মোড়ানো ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, গ্রেপ্তার হাবিবুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে তাকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।  \