রাজধানীর উত্তরা আট নম্বর সেক্টর এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত আব্দুল মান্নান (৫৬) নামে এক ব্যক্তিতে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, ৭ জুলাই উত্তরা ৮ নম্বর সেক্টর এলাকার একটি মুদিদোকানে শিশুটিকে ধর্ষণ করা হয়। শিশুটির পরিবার শনিবার থানায় এলে আমরা মামলা নিয়ে অভিযুক্ত আব্দুল মান্নাকে গ্রেফতার করি। শিশুটির স্বজনরা জানান, কয়েক মাস আগে মান্নান ও তার স্ত্রী বেড়ানোর কথা বলে শিশুটিকে ময়মনসিংহের গ্রামের বাড়ি থেকে ঢাকায় নিয়ে আসে। পরিবার শিশুটির খোঁজ নিলে মান্নান জানায়, সে ভালো আছে। তবে ৭ জুলাই মান্নান ফোন করে জানান, শিশুটি অসুস্থ হয়ে পড়ায় কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই স্বজন আরও জানান, এতে পরিবারের সদস্যদের সন্দেহ হলে ওইদিন রাতে শিশুটির সঙ্গে কথা বলে তারা। এ সময় শিশুটি জানায়, বস্তির একটি দোকানে তাকে ধর্ষণ করা হয়েছে। পুলিশ বলছে, শনিবার শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


