রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতাররা হলো- কাজী আল মামুন (৪৯), মো. শফিকুল ইসলাম (৫৭), মো. আবু বক্কর (১৯), মো. ইমন (১৯), মো. জুম্মন (২৪), মো. রুবেল (৩০), ফাতেমা (২২), আল আমিন হোসেন মুন্না (২১), সুফিয়া রহমান (২৮), মো. রবিউল (২৬), মো. নাহিদ (২৩), শাহেদ (১৯), মো. মেহেদী হাসান (১৮), সিফাত (১৯), রিফাত খান (১৮), মো. মানিক (২১), মো. হারুন অর রশিদ (৪০), আম্বিয়া (৩৫), সুমন (৩৫), শামীম (২৬) ও আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশু।
রোববার (১২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, গতকাল শনিবার (১১ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ২১ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারদের মধ্যে দুইজনকে পরোয়ানা মূলে, ১৮ জনকে মোবাইল কোর্ট মোতাবেক এবং একজনকে পুরাতন মামলায় গ্রেফতার দেখানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/জেএইচ








