হামের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ৬ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা জেলায় ৪ ও সিলেটে ২ শিশু চিকিৎসাধীন ছিল। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কনট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৭৩৩ শিশুর হামের উপসর্গ শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এক লাখ ৩৩ হাজার ৬৩৮ শিশুর হামের উপসর্গ শনাক্ত হয়। আর ওই ২৪ ঘণ্টায় ৮৫ শিশুর হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৬ হাজার ৭৪০টি শিশুর হাম শনাক্ত হয়।

গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ১৫ হাজার ৮৭৯ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ১১ হাজার ৫৮৭ শিশু। গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৬৪ শিশুর মৃত্যু হয়েছে।