আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় বন্ধুসভার সহযোগিতায় ২৬ জুন বিকেলে এ কর্মসূচির আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট।

পঞ্চগড় বন্ধুসভার সহযোগিতায় মাদকবিরোধী মানববন্ধন।

মানববন্ধনে বক্তব্য দেন পঞ্চগড়ের রাজনগর মাদক প্রতিরোধ কমিটির সহসভাপতি তাবিরুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদ, সুজনের জেলার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা জজ আদালতের সাবেক বিচারক আবদুল বারী, রাজনৈতিক কর্মী আবদুল্লাহ আল মামুন, প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান, সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতামাস হোসেন, পঞ্চগড় সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের সদস্য ফাতেমা তুজ জোহরা, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের প্রভাষক ও বন্ধুসভার উপদেষ্টা আল ইমরান রাসেল, পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বন্ধুসভার উপদেষ্টা দেলোয়ার হোসেন, হাসান মো. আরিফ রায়হান, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান প্রমুখ।

সাধারণ সম্পাদক, পঞ্চগড় বন্ধুসভা