বিশ্বকাপের নকআউটে শেষ ৩২-এর দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং উড়ন্ত ফর্মে থাকা এশিয়ান জায়ান্ট জাপান।

যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১ টায় মুখোমুখি হবে তারা। ম্যাচ শুরুর আগে দল দুটি তাদের শুরুর একাদশ ঘোষণা করেছে।

সবশেষ ম্যাচের একাদশে কোনো পরিবর্তন না এনেই এই ম্যাচের একাদশ সাজিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের শুরুর একাদশে এই ম্যাচেও নেইমার জুনিয়রকে রাখা হয়নি। বেঞ্চ থেকেই শুরু করতে যাচ্ছেন তিনি।

সবশেষ ম্যাচ থেকে এই ম্যাচে ৪ টি পজিশনে বদল এনে শুরুর একাদশ সাজিয়েছেন জাপান কোচ হাজিমে মরিয়াসু। আগের ম্যাচের মতো এই ম্যাচেও জাপান তাদের মূল প্লেমেকার তাকেফুসা কুবোর ইনজুরির কারণে তাকে ছাড়াই শুরুর একাদশ ঘোষণা করেছে।

ব্রাজিল একাদশ

আলিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, রায়ান, মাথেউস কুনহা, ভিনিসিয়ুস জুনিয়র।

জাপান একাদশ

জিওন সুজুকি (গোলরক্ষক), তাকেহিরো তমিয়াসু, শোগো তানিগুচি, হিরোকি ইতো, রিতসু দোয়ান, কাইশু সানো, দাইচি কামাদা, কেইতো নাকামুরা, জুনয়া ইতো, দাইজেন মায়েদা, আয়াসে উয়েদা।

আরএএইচইউএল/আইএন