ভাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা হলো-ভাঙ্গা পৌরসভার আসামদিয়া গ্রামের শফিকুল ইসলাম মোল্লা, রবিউল মাতব্বর, তানজির এবং ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামের নাসির আলী। ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এক সপ্তাহ আগে দুপক্ষের মধ্যে সংঘর্ষে গুলিতে সুমন শেখ নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় নিহত সুমনের বাবা মিলন শেখ হত্যা মামলা করেন। ৪-৫ মাস আগে কাপুড়িয়া সদরদী গ্রামের এবাদুলসহ ৩-৪ জন ছেলেকে ধরে নিয়ে পৌরসভার সামনে মারধর করে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দারসহ কয়েকজন যুবক। এ ঘটনার জেরে ৩০ জুন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড এক্সপ্রেসওয়েতে টর্স লাইট জ্বালিয়ে পাঁচ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সুমন শেখ নিহত হন।


