নান্দাইলের শেরপুর ইউনিয়নের মেরাকোনা গ্রামে সোহরাব উদ্দিন নামের বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বাড়ির পেছনের জঙ্গলে একটি আমগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, কিছুদিন ধরে সোহরাব উদ্দিনের সঙ্গে তার বড় ছেলে উজ্জল মিয়ার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল।
এ ঘটনায় পুত্রবধূ শ্বশুর সোহরাব উদ্দিনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন। বিষয়টি মীমাংসার জন্য বুধবার স্থানীয়ভাবে সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সোমবার রাতে কোনো একসময় সোহরাব উদ্দিন গলায় ফাঁস দেন বলে ধারণা স্থানীয়দের।


