ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকার ৬০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন।
সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন বিজিবির সদস্যরা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দিনমজুর, নিম্ন আয় ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও বিজিবির মানবিক দায়িত্ব বলে তিনি জানান।
হুসাইন মালিক/এফএ/এএসএম








