চারঘাটে সাত বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। গ্রেফতারকৃত যুবক দেব চন্দ্র দাস (২২)। বৃহস্পতিবার রাজশাহী র্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার মেজর মনজুরুল কবির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চারঘাটের আরজিসাদীপুরের দেবচন্দ্র দাস বুধবার তার প্রতিবেশী সাত বছর বয়সি এক শিশুকে টিভি দেখানো ও খাবারের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে সে।


