সুনামগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. হাবিবকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার র‌্যাব-৯ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতার হাবিব সুনামগঞ্জ সদর উপজেলার শেখেরগাঁও এলাকার করম আলীর ছেলে।