টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপ ও বঙ্গোপসাগর সংলগ্ন সাগরের তীর থেকে ভাসমান অবস্থায় পৃথক স্থান থেকে অর্ধগলিত ৩টি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে টেকনাফ মডেল থানার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুর ও বিকালের দিকে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ এবং সদর ইউনিয়নের রাজারছড়া সংলগ্ন সাগর তীর এলাকা থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত ৩টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। যেগুলোর অধিকাংশ পচে গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশগুলো মিয়ানমারের চলমান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির হতে পারে। উদ্ধারকৃত লাশগুলোর বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।