কিশোরগঞ্জের নিকলী থানা হাজত থেকে রুবেল মিয়া (২২) নামে মাদক মামলার এক আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাবার দায়ের করা মাদক মামলায় দ্বিতীয়বারের মতো গ্রেফতার হয়ে থানা হাজতেই আত্মহত্যার পথ বেছে নেন মাদক মামলার এ আসামি। বৃহস্পতিবার সকাল ১০টায় নিকলী থানার হাজতখানা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রুবেল মিয়া উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামের জনৈক রাজা হাওলাদারের একমাত্র ছেলে। নিহত রুবেল মিয়ার বাবা রাজা হাওলাদার বলেন, ‘রুবেল আমার একমাত্র ছেলে। সে খুব আদরের ছিল।