দৌলতপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ভাগযোত মাছবাজারে জাহিদের দোকানের সামনে পাকা রাস্তার ওপর তল্লাশি চালিয়ে যুবকের কোমর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। আটক সৈকত পাকুড়িয়া মহিষকুণ্ডি গ্রামের গোলাম মোস্তফার ছেলে। থানার ওসি আরিফুর রহমান জানান, আটক সৈকত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

