গোয়ালন্দে আশুরার মাতম করার সময় শুক্রবার হিটস্ট্রোকে বাবু শেখ (৫৫) নামে এক কাসেদের মৃত্যু হয়েছে। নিহত বাবু শেখ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার ওমর আলী মোল্লা পাড়ার হামেদ শেখের ছেলে। ইউপি সদস্য রাসেল মাহমুদ জানান, বাবু শেখ তার দলের সঙ্গে মাতম করতে করতে ইমাম বাড়িতে প্রবেশের আগে মাটিতে লুটিয়ে পড়েন। ১০ দিন কারবালার শোকের পাশাপাশি অনিয়মিত ঘুম, খাওয়া-দাওয়া ও গোসল না করার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, বাবু শেখ মানিকগঞ্জের গড়পাড়া দরবার শরিফের অনুসারী পূর্ব উজানচর হাবিল মন্ডল পাড়া ইমাম বাড়ি কাসেদ দলের সদস্য।
বাবু শেখ ১৮ জুন বিকালে মহররমের প্রথম দিন হাবিল মন্ডল পাড়া ইমাম বাড়ি থেকে ১ নম্বর মোক্তারের দলের একজন সদস্য হিসাবে কাসেদের দলের সঙ্গে বের হন।

