গাজীপুরের কালিয়াকৈরে মৎস্য খামার থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার আটাবহ এলাকায় পারভেজের মালিকানাধীন মৎস্য খামারে এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার এসআই রেজাউল করিম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহত ব্যক্তির পরনে সাদা রঙের চেক টি-শার্ট ছিল।








