ঘাটাইলে চাঞ্চল্যকর আমিনুল ইসলাম খান মিন্টু হত্যার মূল আসামিকে দেড় মাসেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। ভিকটিম মিন্টু সংগ্রামপুর ইউনিয়ন যুবদলের সক্রিয় সদস্য এবং আমুয়াবাইদ গ্রামের বাসিন্দা ছিলেন। উল্লেখ্য, ৩১ মে সন্ধ্যায় সংগ্রামপুর ইউনিয়নের মনপুড়ায় একটি অনুষ্ঠান যাওয়ার পর রাতে রহস্যজনকভাবে নিখোঁজ তিনি হন। এ ঘটনায় প্রাথমিকভাবে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

তাদের দেওয়া তথ্যমতে ৩ জুন স্থানীয় কাউটেনাগর গ্রামের জনৈক রইছ উদ্দিনের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে নিখোঁজ মিন্টুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পূর্ব শত্রুতার জেরে তাকে অনুষ্ঠান থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করা হয়। কিন্তু এ মামলার মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী মির্জা মোয়াজ্জেম হোসেন ওরফে তোতাসহ তার ছেলে রাজন মির্জাকে এখনো ধরতে পারেনি পুলিশ। এ নিয়ে শুক্রবার বিকালে ভিকটিমের বাড়ি আমুয়াবাইদ এলাকায় মানববন্ধনে প্রধান আসামিদের গ্রেফতারের দাবি জানানো হয়।

ওসি মোকছেদুর রহমান বলেন, তোতা মির্জা হাইকোর্ট থেকে দুসপ্তাহ আগে জামিন নিয়েছেন। নিু আদালতে হাজির হলেই তিনি গ্রেফতার হবেন। অপর আসামি রাজন মির্জা পলাতক রয়েছে। তাকে খুব তাড়াতাড়িই গ্রেফতার করা হবে।