রাউন্ড অব ১৬-এর শেষ ম্যাচে লড়ছে সুইজারল্যান্ড-কলম্বিয়া। আক্রমণ-প্রতি আক্রমণের পরও প্রথমার্ধের খেলায় গোল পায়নি দুই দলের কেউই।
কানাডার ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচটির প্রথমার্ধের খেলা শেষ হয়েছে গোলশূন্য সমতায়।
দুই দলই একাধিক আক্রমণ করেছে। তবে কোনো দলই পায়নি গোলের দেখা।
দুই দলই সমান ৫০ শতাংশ বল দখলে রেখেছে। পাঁচটি আক্রমণ করেছে কলম্বিয়া। তবে লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটি।
অন্যদিকে দুটি আক্রমণের দুটিই লক্ষ্যে রাখে সুইজারল্যান্ড।
এই ম্যাচের জয়ী দল আগামী ১২ জুলাই সকাল ৭টায় শেষ কোয়ার্টার ফাইনালে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে খেলতে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে।
আইএন








