হবিগঞ্জের বাহুবল উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার মিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাদেবামই গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ওই গৃহবধূর নাম রিম্পা চক্রবর্তী। তিনি বাদেবামই গ্রামের বিধান চক্রবর্তীর প্রথম স্ত্রী। রিম্পা এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিধান চক্রবর্তীর দুই স্ত্রী একই বাড়িতে বসবাস করেন। শুক্রবার (৩ জুলাই) দুপুরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। তবে ওই ঘটনার সঙ্গে এই মৃত্যুর কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।খবর পেয়ে বাহুবল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।বাহুবল থানার পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।\