টঙ্গীতে ২৮ জুন অনুষ্ঠিত আলোচিত মোটরসাইকেলে অস্ত্রের মহড়ার মামলায় আরও তিনজন গ্রেফতার হয়েছে। এই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে এক বিএনপি নেতাকে বহিষ্কার করেছে দল। এই নিয়ে এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার টঙ্গী পূর্ব থানা পুলিশ এ তথ্য জানায়। নতুন গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গীর পাগার এলাকার আব্দুল কাদির, আকাশ ও আব্দুর রহমান রাসেল। এর আগে দুদিনে ১১ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ২৮ জুন দুপুরে টঙ্গীর পাগার এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বে একটি কারখানার ভেতরে বিদেশি বায়ার থাকা অবস্থায় বাইরে শতাধিক মোটরসাইকেলে অস্ত্রের মহড়া হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা হলে পুলিশ গত রাতে তিন জনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। টঙ্গী পূর্ব থানার এসআই তুহিন যুগান্তরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
