সিরাজদিখান উপজেলায় ইছামতী নদী থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। শুক্রবার সকালে ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া একতাসংসদ লঞ্চ ঘাট এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে ইছাপুরা নদীর কালিপুর এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা সিরাজদিখান থানা পুলিশ ও ফতুল্লা নৌ-পুলিশকে খবর দেয়। পরে বেলা সাড়ে ১১টা লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের মৃতু নোয়ার আলীর ছেলে আব্দুল মালেক (৭০)। ৩০ জুন নিজ বাড়ি থেকে বের হয়ে যায় পরে আর বাড়ি ফিরে আসেননি। তিনি অনেকটা মানসিক ভারসাম্যহীন বলে তার ছেলে হানিফ জানান। পরিবারের সদস্যরা লাশ দেখে তার পরিচয় শনাক্ত করেন। নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক মোল্লা সেলীমুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। নিহতের পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় তাদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে মৃত্যু কারণ জানা যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। মুন্সীগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়ের পাশে ছনবাড়ী এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর (৫৫) এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসে কর্মীরা। ২ জুলাই রাতে শ্রীনগর উপজেলার উপজেলার ছনবাড়ী এলাকার আল-মদিনা জামে মসজিদের সংলগ্ন রেললাইনের পাশ থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটায় মসজিদের পাশে রেললাইনের ধারে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন শ্রীনগর ফায়ার সার্ভিসকে মোবাইল ফোনে জানায়।
