চট্টগ্রামে মোহাম্মদ জাবেদ (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নে এ ঘটনা ঘটে। জাবেদ শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. নাজেমের ছেলে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, জাবেদ দুই স্ত্রী নিয়ে সংসার করছিলেন। গতকাল বাসার একটি কক্ষে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে বড় স্ত্রী, ভাই-বোন ও আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার রাতে ছোট স্ত্রীর সঙ্গে অবস্থান করছিলেন জাবেদ।

কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, জাবেদ নামে একজনের মৃত্যু হয়েছে। কারণ উদ্ঘাটনে তদন্ত হচ্ছে। লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।