মিজেলস ভাইরাসবাহী রোগ হাম সংক্রমিত (সন্দেহভাজন রোগী) হয়ে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ছয় শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ময়মনসিংহ বিভাগে চার এবং ঢাকা ও খুলনা বিভাগে দুই শিশু রয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ মৃত্যু নিয়ে ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্ত ৬১৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় থেকে শনিবার পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে ৭৪৪ জন এবং ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৯৮ হাজার ২৬৬ জন।
২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হন ৪৫ জন এবং ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৫৯৪ জন। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৯৫৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৮ হাজার ২৮৭ জন।






