আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার এসি গুলশান জোনের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানের নেতৃত্বে গুলশান থানার একটি দল আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, মাসুকুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ২০টি গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে। এসব মামলার প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








