এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ বাকি মাত্র ৬টি। এরইমধ্যে রাউন্ড অব ৩২ এর ২৮টি দলই নিশ্চিত হয়েছে। কাল হতে যাওয়া ৬ ম্যাচে নির্ধারণ হবে বাকি থাকা ৪ দল। বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বিদায় নিয়েছে ১২টি দল।
নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুটি দল এবং তাদের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থান দল এই পর্বে খেলার সুযোগ পাবে। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাইয়ের এই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।









