পাকিস্তানের লাহোরের কাছে একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে পড়ে ১৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুত্বর আহত হয়েছেন বলে উদ্ধারকারী ও স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। বুধবার বিবিসির খবরে বলা হয়েছে, লাহোরের উপকণ্ঠ কাহনা এলাকার একটি প্রাইভেট টিউশন সেন্টারে এই দুর্ঘটনা ঘটে।