সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় সোমবার বিকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুন্দরগঞ্জ শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গাইবান্ধা জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দপ্তর) রাশেদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। রোববার রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে শাকিল খানকে ৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।