আগৈলঝাড়ায় জায়গা-জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত হয়েছে। এ ঘটনায় নিহত জহিরুলের স্ত্রী মাসুমা মনি বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের বৃহস্পতিবার বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। লাশ পোস্টমর্ডেমের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের দীর্ঘদিন ধরে সিন্টু ও শান্ত শিকদারের সঙ্গে জায়গা-জমি নিয়ে প্রতিপক্ষ আ. রশিদ জহিরুল শিকদারের বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে বুধবার দুপুরে প্রতিপক্ষের লোকজন জহিরুলকে মারধর করে। এ ঘটনার জের গভীর রাতেই জহিরুল শিকদারকে ঘর থেকে ডেকে নিয়ে বাড়ির পাশের রাস্তায় হত্যা করে ফেলে রাখার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। নিহত জহিরুল শিকদার বড়বাশাইল বাজারের মাছ বিক্রেতা ছিলেন। শান্ত শিকদার ও জাহাঙ্গীর শিকদারকে পুলিশ গ্রেফতার করে। হত্যা মামলার দুই আসামিকে গতকাল বৃহস্পতিবার বিকালে বরিশাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, নিহত জহিরুলের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।