বন্দরে মাদক বিক্রেতার ছুরিকাঘাতে আমির হোসেন ডালিম (৩৬) নামের এক যুবক নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহতের বড় ভাই রমজান হোসেন বাদী হয়ে শিহাব হাবিবসহ অপর একজনকে আসামি করে বন্দর থানায় মামলাটি করেন। এ ঘটনায় বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় বন্দর ১নং খেয়াঘাটের একটি ডকইয়ার্ডে অভিযান চালিয়ে শিহাব হাবিবকে (২৪) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শিহাব হাবিব বন্দরের কলাগাছিয়ার শুভকরদীর বছির আহাম্মদের ছেলে।
বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের আলীসারদী এলাকার মৃত জসিমউদ্দিনের ছেলে আমির হোসেন ডালিমকে কথা কাটাকাটির জের ধরে বুধবার রাতে ছুরিকাঘাত করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
