ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেট্রোরেলের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন জানান, খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মেট্রোরেলের নিচে অচেতন অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-মাদক সেবনে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। লাশ মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
