হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬৩। এর মধ্যে নিশ্চিত হামে ৯৬ শিশু এবং হামের উপসর্গ নিয়ে ৭৬৭ শিশুর মৃত্যু হয়েছে। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে দুই শিশু এবং ময়মনসিংহ বিভাগে এক শিশু মারা গেছে। একই সময়ে ২০১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।