নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে (৩৫) গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে বন্দরের সোনাকান্দা কিল্লা মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাবিব সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি ৩নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতিও ছিলেন।
গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, গোপান সংবাদের ভিত্তিতে আমরা নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতাকে গ্রেফতার করি। আসামিকে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।
