রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সজিব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
গ্রেফতার সজিব আলীর বাড়ি মহানগরীর শাহ মখদুম থানার মতিহার এলাকার চর শ্যামপুর গ্রামে। তিনি কাটাখালি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। জানা যায়, সজিব আলী ভাইভা দিতে কলেজে এলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ওসি মাসুমা মুস্তারি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
