শ্যামনগরে গাছ থেকে পড়ে দাউদ গাজী (৫০) নামে এক মৌয়ালের মৃত্যু হয়েছে। রোববার বিকালে পৌরসভার বাদঘাটা গ্রামে গাছে মধু আহরণের সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে মৃত আব্দুস সামাদ গাজীর ছেলে। নিহতের স্বজন মিলন জানান, বাড়ির পাশে উঁচুগাছে মৌচাক থেকে মধু আহরণের সময় অসাবধানতাবসত পা ফসকে মাটিতে পড়ে গুরুতর আহত হন দাউদ গাজী । দ্রুত পার্শ্ববর্তী ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।