ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের গুলিতে গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তি আহত হয়েছেন। ডাকাতিতে বাধা দেওয়ায় বিউটি আক্তার নামে এক বৃদ্ধ নারীকে মারধর করা হয়। আহত দুজনকে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার ভোরে ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকায় ব্যবসায়ী বাবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। বাবুল মিয়া জানান, ভোর রাতে ট্রলারযোগে ধলেশ্বরী নদী দিয়ে অস্ত্র হাতে ১৪/১৫ জনের মুখোশধারী ডাকাত তার বাড়িতে হানা দেয়। তখন ডাকাতরা তার দুতলা বাড়ির নিচতলার কলাপসিবল গেটের তালা কেটে ঘরে প্রবেশ করে। ওইসময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিল। ডাকাতরা ঘুমন্ত অবস্থায় সবার হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
অপরাধ
ফতুল্লায় গুলি ছুড়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

শেয়ার করুন