ভেনিজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ১৩ দিন পেরিয়ে গেলেও পরিস্থিতির উন্নতি নেই। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে এখনো। সরকারি হিসাবে এখন পর্যন্ত ৩ হাজার ৫৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার আশঙ্কা, চূড়ান্ত এই সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত হতে পারে। আলজাজিরা।
