কাশিমপুরে ৯ বছর বয়সি দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাপড়ুয়া কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার কাশিমপুরের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বারেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বারেন্ডার মুনসুর আলীর বাড়ির ভাড়াটিয়া বৃদ্ধ নাজমুল হোসেন (৫০) পাশের বাড়ির ভাড়াটিয়ার ৯ বছর বয়সি শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার শিকার ভুক্তভোগী শিশুটি জানায়, সকালে দোকান থেকে সদাই নিয়ে বাসায় ফেরার সময় নাজমুল তাকে অনুসরণ করেন। একপর্যায়ে তাদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে জোর করে তার গালে ও ঠোঁটে চুমু দিয়ে ধর্ষণ চেষ্টা করে। শিশুটি আরও জানায়, এ বিষয়ে কারও কাছে বললে তাকে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। পরে শিশুটি ঘটনা তার মা ও প্রতিবেশীদের জানালে স্থানীয়রা নাজমুলকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে যায়। কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন জানান, বেল ১১টার দিকে এই ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।
