টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুল হক বেপারি (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় হাইটেক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে পুলিশ। নিহত ফজলুল হক বেপারি গাজীপুরের কাপাসিয়া থানার চিনাডুলির মৃত আব্দুল মতিন বেপারির ছেলে। পুলিশ জানায়, বুধবার বেলা ১১টায় ওয়ার্কশপে বিদ্যুতের কাজ করছিলেন বৃদ্ধ ফজলুল হক বেপারি। এ সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ওয়ার্কসপ কর্মচারী ও স্থানীয়রা উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
