বিশ্বনাথের যুবক আব্দুল আজিজকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার ‘বৃহত্তর আমতৈল গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। খুন হওয়া আব্দুল আজিজ বিশ্বনাথের আমতৈল গ্রামের শামছুল হকের ছেলে।
আমতৈল দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতি ফারুক আহমদের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা আছাব উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, উপজেলা বিএনপি নেতা খসরুজ্জামান খসরু, রামপাশা ইউনিয়ন বিএনপির সম্পাদক এমএ সাত্তার, সাবেক সম্পাদক মাহতাব উদ্দিন, বিএনপি নেতা এনাম শাহ্, নিহতের ছোটভাই আব্দুল্লাহ। উল্লেখ্য, ৭ জুলাই রাত ২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ভ্রাহ্মণগ্রাম গ্রামের বাসিন্দা সুবাহান হাজীর বাড়ির বাথরুম থেকে আব্দুল আজিজের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
