ফুলপুরে জমি নিয়ে ইউসুফ আলী নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার তিতপুর গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। নিহত ইউসুফ আলী তিতপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে। জানা যায়, পাশের বাড়ির মিরাশ উদ্দিনের সঙ্গে ইউসুফ আলীর জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে মিরাশ উদ্দিন ও তার লোকজন ইউসুফ আলীকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ হাসপাতাল মর্গে পাঠানো হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।