পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার আবুল বাশার কাকড়াবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী বলে জানা গেছে। সোমবার রাতে ওই ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসআই রাকিবুল ইসলাম রাসেল জানান, তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় সুনামগঞ্জের জামালগঞ্জ বিএনপির সদস্য ইমরান হোসেন রুবেলকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করেছে জেলা বিএনপি। রোববার রাতে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এবং সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। ৯ জুলাই জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সদস্য ইমরান হোসেন রুবেল ও অপর একজনকে ১৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।