শেরপুরের শ্রীবরদী উপজেলার ডাকরাপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে চাচাতো-জ্যাঠাতো ভাইদের দুই পক্ষের সংঘর্ষে প্রাইভেটকার চালক আমিন আলী (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার বিকালে কথা কাটাকাটির জের ধরে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাকে। নিহত আমিন আলী স্থানীয় ফরহাদ আলীর ছেলে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানান, এ সময় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

