পাংশার পাট্টা ইউনিয়নে শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে লুৎফর রহমান নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে শিশুটি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেফতার লুৎফর রহমান ওই ইউনিয়নের মৃত আজাহার বিশ্বাসের ছেলে। তিনি পেশায় ঝালমুড়ির দোকানি। জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই শিশুটি ঝালমুড়ি কিনতে লুৎফরের দোকানে যায়। এ সময় সে তার ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে বাড়ি গিয়ে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। এরপর পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন। থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযুক্ত লুৎফুর রহমানকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
