সাদুল্লাপুরের খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে নলেয়া নদীতে নিখোঁজের একদিন পর শুক্রবার ইউনুস আলী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজন ও গ্রামবাসী জানায়, বৃহস্পতিবার বিকালে খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের তরফজাহান এলাকার বাসিন্দা ইউনুস আলী জাল নিয়ে বাড়ির পাশের নলেয়া নদীতে মাছ ধরতে যান। রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে স্বজনরা ইউনুস আলীকে খুঁজে না পেয়ে সাদুল্লাপুর থানায় খবর দেন। শুক্রবার সকালে পুলিশ ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের সদস্যরা নলেয়া নদীতে শরীরে জাল প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করেন।

ওসি হাবিবুল ইসলাম জানান, লাশটি জাল প্যাঁচানো অবস্থায় পানিতে ডুবে ছিল। সুরতহাল রিপোর্টের পর তার লাশ হস্তান্তর করা হবে।